চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী সিসিটিভি এবং ট্রেজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ–সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

.বিদেশে পড়াশোনা না স্বল্পমেয়াদি গ্লোবাল কোর্স—শিক্ষার্থীদের জন্য কোনটি বেশি কার্যকর.

নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিম্নে বর্ণিত তথ্যসমূহ আগামী ৮ জুনের মধ্যে [email protected] মেইলে প্রেরণ করতে হবে। সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বরসহ)। যেসব শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবেন তাঁদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

.এইচএসসি পরীক্ষা ২০২৬, ফরম পূরণে আবার সুযোগ .হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ছাড়াই