নেইমার চতুর্থবারের মতো বিশ্বকাপে ব্রাজিল দলে ডাক পেয়েছেন। তিনি দলের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকবেন। ২৬ সদস্যের দলে ২০২২ কাতার বিশ্বকাপের ১৫ জন খেলোয়াড় আছেন, যা অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত। নতুনদের জন্যও দরজা খোলা রাখা হয়েছে। এনদ্রিক, লুইস হেনরিক, রায়ান, ইগর থিয়াগোর মতো তরুণদের অন্তর্ভুক্তি জানাচ্ছে, বিশ্বকাপে ম্যাচের দৃশ্যপট বদলাতে কিছু তরুণ তুর্কিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে ব্রাজিল।
নাইটক্লাব কাণ্ডে তদন্তের মুখে কার্স, বাদ পড়লেন দ্বিতীয় টেস্ট থেকে
২৪ আগস্ট, ২০২৬ এ ১১:২৫ অপরাহ্ণ