হামে আক্রান্ত যমজ মেয়ের একজন ফাতেমা মারা গেছে গত ২৩ এপ্রিল। আরেক মেয়ে খাদিজার অবস্থার উন্নতি হওয়ায় বাসায় নিয়েছিলেন। তবে জটিলতা দেখা দেওয়ায় তাঁকে নিয়ে আবার হাসপাতালে হাসপাতালে ছুটছেন শিশুটির পরিবারের সদস্যরা। বর্তমানে খাদিজা ভর্তি আছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ের বাংলাদেশ নবজাতক হাসপাতালে। এ হাসপাতালে নেওয়ার আগে ভর্তি করা হয়েছিল মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। এক মেয়ে মারা যাওয়ার পর থেকে আরেক মেয়েকে নিয়ে উৎকণ্ঠায় দিন পার হচ্ছে পরিবারটির।
নারায়ণগঞ্জ নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল
২৯ আগস্ট, ২০২৬ এ ২:৩৯ পূর্বাহ্ণ