শান্তিপূর্ণ পরিবারই একটি সুন্দর সমাজের মূল ভিত্তি। কিন্তু অসহিষ্ণুতা, অহংকার এবং একে অপরের অধিকার নিয়ে অজ্ঞতা আমাদের পারিবারিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। বিচ্ছেদ ও বিচ্ছিন্নতার হার উদ্বেগজনকভাবে বাড়ছে।
সম্পর্কের ভারসাম্য রক্ষায় ইসলাম বেশ কিছু মনস্তাত্ত্বিক ও নৈতিক সমাধান দিয়েছে। পারিবারিক সুখ ধরে রাখার ১০টি সহজ সূত্র তুলে ধরা হলো:
দাম্পত্য জীবনে কলহ এড়াতে প্রথম পদক্ষেপ হলো একে অপরের ভুলগুলোকে অতিরঞ্জিত না করে মেনে নেওয়া। নিখুঁত মানুষ খোঁজার চেয়ে অপরিপক্বতার সঙ্গে মানিয়েও চলাই সত্যিকারের বুদ্ধিমত্তা।
রাসুল (সা.) বলেছেন, “কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে (স্ত্রীকে) ঘৃণা না করে। কারণ তার একটি স্বভাব অপছন্দ হলে অন্যটি অবশ্যই পছন্দনীয় হবে।” (সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৭)
বাইরের সাফল্যের চেয়ে পরিবারের কাছে গ্রহণযোগ্য হওয়াই চরিত্রের প্রকৃত শ্রেষ্ঠত্বের পরিচয়।
রাসুল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)
পারিবারিক ভাঙন রোধে মুমিনের ১০ কর্তব্য। পারিবারিক ঝগড়া চরমে ওঠার মূল কারণ তাৎক্ষণিক রাগ। রাগ সামলাতে পারলে অনেক বড় বিপর্যয় এড়ানো যায়।
রাসুল (সা.) বলেছেন, “সেই ব্যক্তি বীর নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়; বরং প্রকৃত বীর সে-ই, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।” (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)
ব্যক্তিগত সমস্যা বা খুঁটিনাটি বিষয় বাইরে প্রকাশ করা সম্পর্কের দূরত্ব বাড়ায়। ঘরের কথা ঘরে রাখাই নিরাপত্তার চাবিকাঠি।
আল্লাহ বলেছেন, “তারা (স্ত্রীরা) তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ।” (সুরা বাকারা, আয়াত: ১৮৭)
রাগের মাথায় পরস্পরকে গালি দেওয়া বা অবমাননাকর নামে ডাকা সম্পর্কের শ্রদ্ধা ক্ষুণ্ণ করে। ইসলাম সবসময় মার্জিত ভাষার শিক্ষা দেয়।
রাসুল (সা.) বলেছেন, “মুমিন কখনো গালিদাতা, অভিশাপকারী, অশালীন ও কটুভাষী হতে পারে না।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৭৭)
ভিত্তিহীন সন্দেহ পারিবারিক অশান্তির বীজ রোপণ করে। ইসলাম একে অপরের প্রতি বিশ্বাস রক্ষা এবং অযৌক্ত গোয়েন্দাগিরি না করার নির্দেশ দিয়েছে।
আল্লাহ বলেছেন, “হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো; কারণ কিছু ধারণা পাপের কাজ।” (সুরা হুজুরাত, আয়াত: ১২)
পেশাগত জীবনে দুর্নীতি মুক্ত থাকতে ইসলামের ১০ নির্দেশনা। পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে বন্ধন আরও মজবুত হয়। কৃতজ্ঞতা শুধু আল্লাহর প্রতি নয়, মানুষের প্রতিও করতে হবে।
রাসুল (সা.) বলেছেন, “যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৫)
ভুল বোঝাবুঝি হলে মুখোমুখি আলোচনা করে যুক্তি দিয়ে সমাধান করা ইসলামের সৌন্দর্য। এটিকে ‘শূরা’ বা পরামর্শ বলা হয়।
আল্লাহ বলেছেন, “আর তাদের কাজ পরিচালিত হয় নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে।” (সুরা শুরা, আয়াত: ৩৮)
স্বামী-স্ত্রী শুধু একে অপরের সঙ্গে নয়, পরস্পরের পরিবার ও আত্মীয়দের সঙ্গেও ভালো সম্পর্ক রাখবে। এতে দাম্পত্য জীবন উজ্জ্বল হয়।
রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে, সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে।” (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)
পরিবার কেবল বাসস্থান নয়, এটি হোক মানসিক আশ্রয়। নবীজি (সা.) ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করে ভালোবাসার আদর্শ স্থাপন করেছেন।
আয়েশা (রা.) বলেন, “নবীজি নিজের জুতো মেরামত করতেন, কাপড় সেলাই করতেন এবং তোমরা যেভাবে ঘরের কাজ করো সেভাবে কাজ করতেন।” (মুসনাদে আহমাদ, হাদিস: ২৪৯০৩)
পারিবারিক শান্তি কোনো অলৌকিকতা নয়, এটি সহিষ্ণুতা ও দায়িত্ববোধের ফল। ইসলামের এই ১০টি সরল শিক্ষা দিয়ে দাম্পত্য ও পারিবারিক জীবনকে জান্নাতের মতো শান্তিময় করা সম্ভব।






