প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘রবীন্দ্র–নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপনের মাধ্যমে বাংলা সাহিত্যের দুই মহান নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের চেতনা একত্রিত হয়েছে। বিশ্বকবির মানবতার বাণী এবং জাতীয় কবির দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িকতার আদর্শ একই মঞ্চে প্রজন্মের সামনে উপস্থাপিত হয়।
এই অনুষ্ঠান কেবল একটি বার্ষিক সাংস্কৃতিক কার্যক্রম নয়, বরং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতিফলন, যা শিক্ষাকে ডিগ্রির চেয়ে দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও চেতনার সঙ্গে যুক্ত করে।
১৩ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, অ্যাডমিন ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আফরোজা হেলেন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীরা।
উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা ও জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাফেয়ার্স দপ্তর ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।






