আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অ্যাপলের সর্বশেষ ম্যাকবুক এয়ার এম৫ ল্যাপটপ এবং আইপ্যাড এয়ার এম৪ ট্যাবলেট নিয়ে বিশেষ আয়োজন করেছে দেশের অ্যাপল অনুমোদিত পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী ও সৃজনশীল পেশাদারদের জন্য এই দুটি ডিভাইস এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল শোরুম এবং অনলাইনে পাওয়া যাচ্ছে।
ম্যাকবুক এয়ার এম৫-এ রয়েছে উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং হালকা বহনযোগ্য ডিজাইন। দৈনন্দিন কাজ থেকে পেশাগত মাল্টিটাস্কিংয় পর্যন্ত সবক্ষেত্রে এটি ব্যবহারকারীদের দ্রুত ও স্মার্ট অভিজ্ঞতা প্রদান করবে।
অন্যপক্ষে, আইপ্যাড এয়ার এম৪ পড়াশোনা, ডিজিটাল আর্ট, কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য শক্তিশালী ও জনপ্রিয়। উন্নত ডিসপ্লে, দ্রুত প্রসেসিং এবং অ্যাপল পেনসিল সমর্থন এটিকে তরুণদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।
ম্যাকবুক এয়ার এম৫-এর দাম শুরু ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা থেকে এবং আইপ্যাড এয়ার এম৪-এর দাম ৯১ হাজার ৯৯৯ টাকা থেকে। ঈদে ম্যাকবুক এয়ার এম৫ কেনায় গ্রাহকরা পাবেন ৫ হাজার টাকা সমমূল্যের উপহার এবং বিনামূল্যে সাদা ম্যাজিক মাউস। এছাড়া রয়েছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই বা বিশেষ ছাড়ের সুবিধা।
আইপ্যাড এয়ার এম৪ কেনায় দেওয়া হচ্ছে ইউএসবি-সি পোর্ট সমর্থিত অ্যাপল পেনসিল। একইভাবে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই বা বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে।
গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে কেনা ম্যাকবুক এয়ার এম৫ এবং আইপ্যাড এয়ার এম৪-এর সঙ্গে এক বছরের অ্যাপল অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে। এই সুবিধাগুলো দেশজুড়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুম এবং ওয়েবসাইটে উপলব্ধ।






