পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারঘোষিত ছুটির সঙ্গে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ একদিন অফিস ছুটি বাড়িয়েছে। আগে ঘোষিত ২৪ থেকে ৩০ মে ছুটির সঙ্গে ৩১ মে যুক্ত করে মোট ছুটি ২৫ থেকে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে ঘোষিত ২৪ থেকে ৩০ মে ছুটির সঙ্গে ৩১ মে এক দিন অফিস ছুটি বর্ধিত করা হয়েছে। এই ছুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের জন্য প্রযোজ্য।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে শিক্ষার্থীরা এক মাসের ছুটি পাবেন। এর মধ্যে ঈদুল আজহা ছাড়াও গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ২১ মে থেকে ২১ জুন পর্যন্ত ছুটি চলবে। ছুটি শেষে ২২ জুন থেকে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে।






