বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) উন্নয়ন প্রকল্পে কাজ করার জন্য ‘কমিউনিটি মোবিলাইজার’ পদে ১৮৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২১ মে ২০২৬ পর্যন্ত ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কমিউনিটি মোবিলাইজার।
পদসংখ্যা: ১৮৯
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কর্মস্থল: গাইবান্ধা, রংপুর ও ঠাকুরগাঁও জেলা।
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে (কমিউনিটি এনগেজমেন্ট বা সোশ্যাল মোবিলাইজেশন) ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এ ছাড়া কম্পিউটার চালনায় (এমএস অফিস ও ইন্টারনেট) দক্ষতা থাকা আবশ্যক।
প্রধান দায়িত্বগুলো
নির্বাচিত কর্মীদের নির্দিষ্ট এলাকায় ঘরে ঘরে জরিপ চালিয়ে উপযুক্ত তরুণ-তরুণীদের (১৫-৩৫ বছর) খুঁজে বের করা, সচেতনতামূলক সভার আয়োজন করা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারী অংশগ্রহণ বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ে নিয়মিত যাতায়াত এবং প্রতিবেদন তৈরির মানসিকতা থাকতে হবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমেও অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।






