অপো বাংলাদেশ দেশের বাজারে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ‘অপো এ৬সি’ নামক নতুন স্মার্টফোন আনিয়েছে। এই ফোনের ব্যাটারি ৬ বছর পর্যন্ত ভালো অবস্থায় থাকে। ফলে দীর্ঘমেয়াদী ব্যবহারেও ব্যাটারির কার্যক্ষমতা নিয়ে কোনো উদ্বেগ থাকে না। এছাড়া রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা রয়েছে, যার মাধ্যমে ফোনটি পাওয়ার ব্যাঙ্কের মতো অন্যান্য ডিভাইস চার্জ করা যায়। গতকাল সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে অপো বাংলাদেশ এসব তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) সুবিধা রয়েছে। এতে উন্নত গ্রাফিক্সের গেম সহজে খেলা যায় এবং ছবি-ভিডিও উপভোগ করা যায়। ফ্লুয়েন্সি প্রটেকশন প্রযুক্তির কারণে ফোনের হার্ডওয়্যার দীর্ঘদিন কার্যকর থাকে, যা একসঙ্গে একাধিক কাজ দ্রুত সম্পাদন করতে সাহায্য করে।
ফোনটিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সহ স্প্ল্যাশ টাচ প্রযুক্তি রয়েছে। তাই পানির ছিটা পড়লে বা ভেজা হাতে ব্যবহার করলেও এটি নষ্ট হয় না এবং ধুলো জমে না। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজযুক্ত এই ফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।






