ভারতের তামিলনাড়ুতে ক্ষমতায় আসার পরপরই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত সরকারি মদের দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। এতে মোট ৭১৭টি দোকানের কার্যক্রম বন্ধ হবে।
এএনআইয়ের খবর অনুসারে, ‘জনগণের কল্যাণে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
বিনা মূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী—মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম আদেশ। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত তামিলনাড়ু রাজ্য বিপণন করপোরেশনের (টিএনএসএমসি) তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে সরকার পরিচালিত ৪ হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান রয়েছে।
গত রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম) ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তিনি জোট সরকার গঠন করেছেন।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি রাজনৈতিক দল মিলে জোট সরকার গঠন করেছে।
নাটকীয়তা পেরিয়ে শপথ, থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্ষমতা নেওয়ার পরপরই তিনি রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে সরকারি মদের দোকানগুলো পর্যালোচনার নির্দেশ দেন। যাচাই-বাছাইয়ের পর ৭১৭টি দোকান বন্ধের আদেশ জারি হয়।
রাজ্য সরকারের পর্যালোচনা অনুযায়ী, এর মধ্যে ২৭৬টি দোকান ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশেপাশে অবস্থিত।
তামিলনাড়ুতে পুরোনোদের কয়েক দশকের আধিপত্য ভেঙেছেন বিজয়, এরপর তাঁর সামনে কী






