অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতে ১৩ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৫টি ক্যাটাগরিতে মোট ৩১টি পদের এই নিয়োগের জন্য আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হবে ১৪ মে ২০২৬ সকাল ১০টা থেকে।

চাকরির বিবরণ
১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৬
বেতন স্কেল: গ্রেড-১৩
২. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: গ্রেড-১৪
৩. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: গ্রেড-১৪
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: গ্রেড-১৬
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল: গ্রেড-২০

আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশ নিতে চাইলে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ মে ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১১ জুন ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত দেখুন ওয়েবসাইটে