রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন করে মস্কোতে সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছেন।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে মস্কো প্রস্তুত।
ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুত ৪০৮ কেজি, যা নজিরবিহীন বলে জানিয়েছে আইএইএ।
সাম্প্রতিক ইরান যুদ্ধে জড়িত সব পক্ষই তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তরের ব্যাপারে একমত হয়েছিল বলে পুতিন জানান। তিনি বলেন, ‘কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং দাবি করে যে (ইরানের) ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই পরিবহন করতে হবে। এরপর ইরানও কঠোর অবস্থানে চলে যায়।’
মস্কো উইডাশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে জানিয়ে পুতিন বলেন, যত দ্রুত সম্ভব এ যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করছেন।
ইরান এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।






