২০২৬-২৭ অর্থবছরে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি বা অধ্যয়নরত গবেষকদের জন্য সরকার পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান করবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে এ সুবিধা দেওয়া হবে। ৬ মে প্রকাশিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী যোগ্য গবেষকদের আবেদন আহ্বান করা হচ্ছে।
আগ্রহী গবেষকরা ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে ১০ মে এবং চলবে ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম বিভাগ থাকতে হবে। জিপিএ–৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে। তাছাড়া আবেদন জমাদানের তারিখে তাদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।
অনলাইনে ফর্ম পূরণের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের কপি, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের প্রমাণপত্র, গবেষণা প্রস্তাবনা (বাংলা বা ইংরেজি) এবং বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
অনলাইন আবেদন শেষ করার পর ফর্মটি ডাউনলোড করে দুই সেট কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে। ঠিকানা: ধানমন্ডির বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ঢাকা-১২০৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল বা পরিবর্তন করার অধিকার রাখে। ফেলোশিপের বিস্তারিত তথ্য ও নির্দেশিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে হটলাইন নম্বর ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৯১৩৭২৮৬৬০ এবং ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করা যাবে।






