তৃণমূল কংগ্রেসের পতন এবং বিজেপির প্রথমবারের মতো রাজ্য শাসনে উত্থান—এসব ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনকে পুরো ভারতে আলোচনার কেন্দ্রবিন্দু করেছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে এই পালাবদলের তীব্র প্রভাব পড়েছে। ফলে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা চরমভাবে অবনতি ঘটেছে। পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী সহিংসতা চলছে। সর্বশেষ ৪৮ ঘণ্টায় বিভিন্ন জায়গা থেকে চার শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছে। এছাড়া আরও প্রায় ১ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৫৫ অপরাহ্ণ