ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ১ হাজার ৮৮০টি শূন্য পদে নিয়োগে প্রিলিমিনারি (এমসিকিউ–MCQ) এবং লিখিত পরীক্ষার সময়সূচি ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদ ১ হাজার ৮৮০টি। পদের নাম অফিসার (সাধারণ)।
.পরীক্ষার সময়সূচি
১. প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ): ১৬ মে ২০২৬ (শনিবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
২. লিখিত পরীক্ষা: ৬ জুন ২০২৬ (শনিবার), বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের ওপর অনুষ্ঠিত হবে।
.সরকারিভাবে ফিজিতে চাকরির সুযোগ, পদ ১০৫.পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন
১. প্রিলিমিনারি (এমসিকিউ): মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো বাংলা (২৫ নম্বর), ইংরেজি (২৫ নম্বর), সাধারণ গণিত ও কোয়ান্টিটিভ স্কিলস (২০ নম্বর), সাধারণ জ্ঞান (২০ নম্বর), বেসিক কম্পিউটার নলেজ (১০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
.এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা জারি, বদলির সুযোগ সর্বোচ্চ তিনবার





