উপদেষ্টা পরিষদ ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দিয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী ৫-৭ দিনের মধ্যে এটি গেজেট আকারে জারি হবে। ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই-আগস্টের রাজনৈতিক প্রতিরোধের সময় সংঘটিত কার্যাবলীর জন্য গণ-অভ্যুত্থানকারীরা দায়মুক্তি পাবেন। বিদ্যমান ফৌজদারি মামলা প্রত্যাহার হবে এবং নতুন মামলা করা যাবে না। তবে ব্যক্তিগত লোভ বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড দায়মুক্তির বাইরে থাকবে।
চলতি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশ অনুমোদিত হচ্ছে না
২ এপ্রিল, ২০২৬ এ ৯:০১ অপরাহ্ণ