সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল নির্বাচন কমিশন প্রকাশ করবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।
আজ বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে মো. মহিউদ্দিন খান এ তথ্য জানান।
এই ৪৯ জন প্রার্থীর মধ্যে রয়েছে বিএনপির ৩৬ জন; জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় জোটের ১২ জন ও স্বতন্ত্র ১ জন।
.রিটার্নিং কর্মকর্তা মহিউদ্দিন খান বলেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন–২০০৪ অনুযায়ী, ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি। যেহেতু যতটি শূন্য পদ ছিল, তার ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ার কারণে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামীকাল গেজেট প্রকাশ করা হবে।
.দুজন প্রার্থী আদালতে আপিল করেছেন উল্লেখ করে এই রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘একজন প্রার্থী আদালতে আপিল করেছেন, তবে এ–সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আরেকজন প্রার্থী নুসরাত তাবাসসুম রিটপিটিশন করেছিলেন। সেই আপিলের রায় নির্বাচন কমিশনে এসেছে। মাননীয় আদালত ৭২ ঘণ্টার মধ্যে উনার মননোয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশনা অনুযায়ী কাজটি করছি।’
.এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই–বাছাইয়ের নির্দেশ





