ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১

১.         ‘পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সব অবস্থার যোগফলকে বোঝায়।’— এ উক্তিটি কার?

ক. আলেকজান্ডার ফন হামবোল্ট

খ. অ্যাকরম্যান

গ. সি সি পার্ক

ঘ. ইরাটোসথেনিস

২.         প্রকৃতির সব দান মিলেমিশে কী তৈরি হয়?

ক. ভূগোল                                      খ. পরিবেশ

গ. সমাজ                                        ঘ. সংস্কৃতি

৩.        পৃথিবীর গঠনপ্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?

ক. প্রাকৃতিক ভূগোল

খ. ভূমিরূপবিদ্যা

গ. জলবায়ুবিদ্যা                               ঘ. সমুদ্রবিদ্যা

৪.         যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের ওপর সংজ্ঞা প্রদান করে?

ক. ১৮৬৫                                       খ. ১৮৯৫

গ. ১৯৫৫                                        ঘ. ১৯৬৫

৫.         অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে?

ক. ভূমিরূপবিদ্যায়                            খ. মৃত্তিকা ভূগোলে

গ. নগর ভূগোলে                              ঘ. জলবায়ুবিদ্যায়

৬.        প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে কী বলে?

ক. ভৌত পরিবেশ

খ. সামাজিক পরিবেশ

গ. সাংস্কৃতিক পরিবেশ

ঘ. রাজনৈতিক পরিবেশ

৭.         জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা হয় কোন ভূগোলে?

ক. পরিসংখ্যান ভূগোল

খ. সামাজিক ভূগোল

গ. জনসংখ্যা ভূগোল

ঘ. অর্থনৈতিক ভূগোল

৮.         কীভাবে মানুষ ও পরিবেশের মধ্যে সম্বন্ধ তৈরি হয়?

ক. মিথস্ক্রিয়ার মাধ্যমে

খ. বহিঃক্রিয়ার মাধ্যমে

গ. সমাপিকা ক্রিয়ার মাধ্যমে

ঘ. অত্যন্ত দ্রুততার মাধ্যমে

৯.        ভূগোলবিদ ইরাটোসথেনিস কোন দেশের অধিবাসী?

ক. ফ্রান্স                                         খ. গ্রিস

গ. ইংল্যান্ড                                      ঘ. জার্মান

১০.       ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে—

i. প্রকৃতি                                         ii. শক্তি

iii. সমাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                        খ. i ও iii

গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

১১.       নিচের কোনটি সমুদ্রবিদ্যার আলোচিত বিষয় নয়?

ক. সমুদ্রপথে যোগাযোগ

খ. সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ

গ. সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা

ঘ. আবহাওয়ার ধরন

১২.       প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়?

ক. প্রাকৃতিক                                    খ. অর্থনৈতিক

গ. পরিবেশ                                     ঘ. সামাজিক

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষকভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা