ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের ১ হাজার ২৬২টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪ হাজার ৪২১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

.

পরীক্ষার তারিখ: ৬ মে ২০২৬ থেকে ১২ জুন ২০২৬ তারিখ পর্যন্ত চলবে মৌখিক পরীক্ষা।

পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।

.দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১২৬.

রিপোর্টিং সময়: বিজ্ঞপ্তিতে উল্লেখিত রোল নম্বর অনুযায়ী নির্ধারিত শিফটে উপস্থিত হতে হবে।

.

প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনীয় দলিলাদির মধ্যে রয়েছে:

১. প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত লিখিত আবেদনপত্র।

২. ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

৪. সব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।

৫. জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদ।

.জার্মানির অপরচুনিটি কার্ড: শিক্ষার্থীরা আবেদনপদ্ধতি ও বিস্তারিত জেনে নিন.

৬. মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

৭. বর্তমানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিজ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)।

আবেদনকারীর প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। মূল কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে বা নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করলে পরীক্ষা বোর্ডে অংশগ্রহণের সুযোগ থাকবে না।

* মৌখিকের সূচি দেখুন এখানে

.মন্ত্রিপরিষদ বিভাগে চাকরি, পদ ৭৫, অনলাইন ছাড়া আবেদন নয়