বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নার্সিং অনুষদের অধীনে ‘বিএসসি ইন নার্সিং’ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ছাত্র–ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিএসসি ইন নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর এই বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৬ মাস ইন্টার্নশিপ করতে হবে।

.

আবেদনের যোগ্যতা—

এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ ও ২০২৩ সালে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষাগুলোর জিপিএর যোগফল ন্যূনতম ৭ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ-৩-এর কম হলে চলবে না। উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ-৩ থাকতে হবে।

.বিনা মূল্যের বইয়ের চাহিদা ‘ফুলিয়ে–ফাঁপিয়ে’ দেখানো হচ্ছে, গচ্চা যাচ্ছে টাকা .

বয়সসীমা—

১ জুলাই ২০২৬ সালে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ২২ বছর হতে হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী—

ক. লিখিত পরীক্ষা ১ ঘন্টা ৩০ মিনিট, ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান (জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন) এবং সাধারণ জ্ঞান বিষয়ে সর্বমোট ১০০টি প্রশ্ন থাকবে ।

খ. লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

গ. নির্বাচিত প্রার্থীরা মেডিক্যাল পরীক্ষায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য বলে বিবেচিত হলেই শুধু ভর্তির জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবে।

.বিশ্ব বই দিবস ২০২৬: বিশ্বের ১০টি সবচেয়ে সুন্দর লাইব্রেরির ভেতরের গল্প.

কোটা—

উপজাতীয় প্রার্থীদের জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। কোটার প্রার্থীদের অন্যদের ন্যায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংরক্ষিত আসনগুলোতেও সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ দেয়া হবে। যুক্তিযুক্ত সংখ্যক মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসনে মেধাভিত্তিক ভর্তি করা হবে।

আসন সংখ্যা—

মোট আসন সংখ্যার অনধিক শতকরা ১৫জন পুরুষ প্রার্থী দ্বারা পূরণ করা হবে। প্রয়োজনীয় সংখ্যক পুরুষ প্রার্থী পাওয়া না গেলে, শূন্য আসন মেধার ভিত্তিতে মহিলা প্রার্থী দ্বারা পূরণ করা হবে।

.ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তুরস্কের শিক্ষার্থীর জয়, যেভাবে শেষ করলেন পিএইচডি.

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

নার্সিংয়ের আবেদন ও পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ—

অনলাইনে আবেদন শুরু: ৫ এপ্রিল ২০২৬ থেকে

ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ দিন: ২০ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ দিন: ২৫ এপ্রিল ২০২৫, রাত ১২টা

প্রবেশপত্র প্রিন্ট: ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ১৬ মে ২০২৬ সকাল ৯টা পর্যন্ত।

পরীক্ষা কবে—

১৬ মে ২০২৬ সকাল ১০টায় বিএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

**বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

.কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কেন কমছে