ভিন্ন দেশ, ভিন্ন ভাষা আর নতুন পরিবেশ—প্রতিবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ ও ওমরাহ পালনে যাওয়া ধর্মপ্রাণ মুসলমানদের সৌদি আরবে গিয়ে এমন নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
আল্লাহর মেহমানদের সেই পথের প্রতিটি ধাপ সহজ করতে এবং নির্ভুলভাবে ইবাদত পালনে সহায়তা দিতে এবারও হজ গাইড ও ওমরাহ গাইড প্রকাশ করেছে মুক্তকণ্ঠ।
২০০৭ সাল থেকে শুরু হওয়া মুক্তকণ্ঠের এই সেবা এবার ১৮তম বছরে পদার্পণ করল। গত ১৭ বছরে হজযাত্রীদের মধ্যে প্রায় ২২ লাখ কপি গাইড সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে এ বছরও গাইড দুটি তথ্যবহুল ও হালনাগাদ করে প্রকাশ করা হয়েছে।
.অভিজ্ঞ আলেমদের পরামর্শে তৈরি হয়েছে এই হজ গাইড। ৪৮ পৃষ্ঠার পকেট সাইজের এই বইটিতে হজযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সব দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এতে রয়েছে ঢাকার হজ ক্যাম্পের প্রস্তুতি, ইহরামের নিয়ম, বিমানবন্দরে ব্যাগেজ রুলস, জেদ্দা ও মক্কায় পৌঁছানোর পর করণীয়, তিন প্রকারের হজ, তাওয়াফ ও সাঈর নিয়মসহ হজের দিনগুলোতে পালনীয় আমল।
এ ছাড়া নতুনদের জন্য ১০টি প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো অত্যন্ত সহজভাবে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
.মা-বোনদের জন্য দুটি কথা.বর্তমানে হজের ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ধর্মপ্রাণ মানুষ ওমরাহ পালনের দিকে ঝুঁকছেন। ওমরাহর প্রস্তুতি ও ব্যবস্থাপনা হজের চেয়ে কিছুটা ভিন্ন। তাই ওমরাহযাত্রীদের জন্য আলাদাভাবে বিশেষ ওমরাহ গাইড প্রকাশ করেছে মুক্তকণ্ঠ।
এতে ভিসাপ্রক্রিয়া, বায়োমেট্রিক নিবন্ধন, মক্কা-মদিনায় যাতায়াত ও আবাসন ব্যবস্থা এবং ডিজিটাল অ্যাপের ব্যবহার সংক্রান্ত জরুরি তথ্যগুলো গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।
.হজ ও ওমরাহ গাইডের মুখবন্ধে মুক্তকণ্ঠ সম্পাদক মতিউর রহমান বলেন, “সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য দরকার যথাযথ প্রস্তুতি ও জানাশোনা। আমাদের এই ক্ষুদ্র আয়োজন যদি হজযাত্রীদের সামান্যতম উপকারে আসে, তবে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। সব হজযাত্রীর জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা।”
.সুফিসাধক নাসের খসরুর হজ সফর.হজ ও ওমরাহ গাইডটি হজযাত্রীরা সরাসরি সংগ্রহ করতে পারবেন:
মুক্তকণ্ঠ কার্যালয়: প্রগতি ইনস্যুরেন্স ভবন, কারওয়ান বাজার, ঢাকা।
আশকোনা হজ ক্যাম্প: ঢাকা।
আঞ্চলিক কার্যালয়: চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ দেশের সব মুক্তকণ্ঠ কার্যালয়।
এ ছাড়া যেকোনো সময় স্মার্টফোন থেকে সহজেই গাইড দুটি ডাউনলোড করে নিতে পারেন নিচের লিংক থেকে:
হজ গাইড: https://www.prothomalo.com/widgets/res/hajj_guide.pdf
ওমরাহ গাইড: https://www.prothomalo.com/widgets/res/umrah_guide.pdf
উল্লেখ্য, হজযাত্রীদের সুবিধার জন্য মুক্তকণ্ঠয় হজের সংবাদ এবং প্রস্তুতির বিষয়গুলো গুরুত্বসহকারে প্রকাশ করা হয়।
এ ছাড়া সারা বছর ইসলামের ধর্মীয় সংবাদ ও হজ সংক্রান্ত তথ্যের জন্যwww.prothomalo.com/religion/islam ভিজিট করতে পারেন।
.সফল ওমরাহ সফর: সঠিক প্রস্তুতির গাইডলাইন





