বেসরকারি প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো পূর্বাভিজ্ঞতা ছাড়াই এ পদে আবেদন করা যাবে।

পদের নাম: এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম

পদসংখ্যা: ৩০

.

আবেদনে যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে।

আবেদনে বয়সসীমা: ১৯ থেকে ২৫ বছর পর্যন্ত।

বেতন: মাসিক ১২,৫০০ টাকা।

.বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১১০.

সুবিধা: সাপ্তাহিক দুই দিন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২ মে ২০২৬

.অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে ৬০০ বৃত্তি, বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি.বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, বেসামরিক পদে নেবে ১১০ জন