অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে ১১ থেকে ২০ গ্রেডের ১১ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২৩। আবেদনের শেষ তারিখ ১০ মে ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সুবেদার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৪

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

.

৩. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: হাবিলদার

পদসংখ্যা: ০৩

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: নার্স

পদসংখ্যা: ০১

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: লাইনম্যান ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ০১

বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৭. পদের নাম: পাম্প অপারেটর

পদসংখ্যা: ০১

বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৮. পদের নাম: আরমারার

পদসংখ্যা: ০১

বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

.গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩১ বিভাগে শিক্ষক নিয়োগ.

৯. পদের নাম: প্রজেক্টর অপারেটর

পদসংখ্যা: ০২

বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১০. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৫

বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১১. পদের নাম: বাবুর্চি

পদসংখ্যা: ০১

বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

১০ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর ( ১, ৪ ও ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর)।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://career.nbr.gov.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে।

.

১ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা;

২ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা;

৬ থেকে ১১ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

**সব গ্রেডের অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা। **

** আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

.বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১১০.

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১৯ এপ্রিল ২০২৬

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১০ মে ২০২৬

.

১. আবেদনকারী যেকোনো ১টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তাঁর দরখাস্ত/নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

৩. শারীরিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে (www.cevta.gov.bd) ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

.গাজীপুর সিটি করপোরেশনে চাকরি, ১৫ পদে নেবে ৪৪ জন.বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, বেসামরিক পদে নেবে ১১০ জন