২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে শূন্য আসনে ভর্তির জন্য দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে নতুন কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না করলে শিক্ষার্থীদের উভয় প্রতিষ্ঠান থেকে ভর্তি বাতিল ঘোষণা করা হবে। গতকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় যে কাগজপত্রগুলো লাগবে, তা হলো—
ক. ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
খ. শিক্ষার্থীর বর্ণিত এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি।
গ. এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
ঘ. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
ঙ. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসাপত্র।
চ. এ লেভেল/ও লেভেল পরীক্ষায় পাস করা প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সমতাকরণ পত্র।
ছ. নাগরিকত্বের সনদপত্র/জন্মনিবন্ধন সনদের কপি।
জ. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
*বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন






