ব্র্যাক কৃষি ও খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আইডিপি) অধীনে এই নিয়োগ হবে। আবেদনের শেষ মেয়াদ ১৭ এপ্রিল।

পদের নাম: বিশেষজ্ঞ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আইডিপি)। পদসংখ্যা: অনির্দিষ্ট। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

যোগ্যতা: কৃষি, মৎস্য, ভেটেরিনারি (ডিভিএম) বা অ্যানিমাল হাজবেন্ড্রিতে স্নাতক (সম্মান) ডিগ্রি। জলবায়ু সহনশীল কৃষি, পশুপালন ও জীবিকাভিত্তিক কার্যক্রম সম্পর্কে জ্ঞান। বাজার ও ভ্যালু চেইন উন্নয়ন, ফসল বৈচিত্র্য, সামাজিক ও জেন্ডারবিষয়ক ধারণা। এমএস অফিস, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা। রিপোর্ট লেখা, এমঅ্যান্ডই, এমআইএস ও কেস স্টাডি প্রস্তুতের অভিজ্ঞতা।

ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা (কৃষি, পশুপালন, বাজার উন্নয়ন, ফসল বৈচিত্র্য, প্রযোজক গ্রুপ, সামাজিক ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে)। বহুমুখী উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা (জীবিকায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি)।

বেতন প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

১৭ এপ্রিল ২০২৬