কল্পনা করুন, দীর্ঘ দিনভর কষ্ট করে কাজ শেষ করে বাসায় ফিরলেন। শরীর-মন দুটোই অবসন্ন। ঠিক তখন জীবনসঙ্গীর একটি সাধারণ কথা আপনার কাছে বিষাক্ত মনে হলো। স্বাভাবিক অবস্থায় যা হেসে উড়িয়ে দিতেন, আজ কিন্তু রেগে কঠিন জবাব দিলেন।
তারপর শুরু হলো কথার যুদ্ধ, ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। দিনের শেষে রইল শুধু অনুশোচনা।
অথবা অফিসের সেই সহকর্মীর কথা ভাবুন, যার একটি হালকা সমালোচনা আপনার আত্মবিশ্বাস ঝাঁকিয়ে দিল এবং কয়েকদিন কাজে মন বসল না।
এই দুই পরিস্থিতিতেই একই সমস্যা—ধৈর্য বা সবরের লাগাম হাতছাড়া হয়ে আবেগ আমাদের কবলে নিয়ে নিয়েছে।
সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।সহিহ বুখারি, হাদিস: ৬১১৪
এই আবেগের ঝড় থেকে মুক্তি পেতে এবং সচেতন প্রতিক্রিয়া দেখাতে একজন ভালো মুসলিম হিসেবে কয়েকটি কৌশল গ্রহণ করা যায়। এগুলো প্রতিকূল মুহূর্তে নিজের আচরণ নিয়ন্ত্রণের কার্যকর উপায় হতে পারে।
যখন নেতিবাচক পরিস্থিতি ঘটে, তখন মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ (আবেগের কেন্দ্র) সক্রিয় হয়। সেইসময় যুক্তিবাদী অংশ ‘প্রি-ফ্রন্টাল কর্টেক্স’ স্বল্পক্ষণের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে চিন্তা না করে আবেগের বশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাই।
এই উত্তেজনা ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মাঝে হস্তক্ষেপের উপায় দেখিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
(সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)
ধৈর্য মানে মুখ বুজে সহ্য করা নয়; বরং আল্লাহর ওপর ভরসা রেখে ভেতরকার অস্থিরতা নিয়ন্ত্রণ করা। মানসিক স্থিরতার জন্য ছয়টি ধাপে আবেগ লিখে পর্যবেক্ষণ করা যায়:
১. আবেগের নামকরণ: প্রথমে চিহ্নিত করুন কী অনুভব করছেন এবং তীব্রতা কত। মনোবিজ্ঞানে এটাকে ‘অ্যাফেক্ট লেবেলিং’ বলে। নাম দিলে তীব্রতা কমে।
২. পেছনের গল্পটি খুঁজুন: মস্তিষ্ক কী গল্প শোনাচ্ছে? ভুল ধারণা আছে কি? প্রায়ই ভেতরের নেতিবাচক বয়ান ঘটনাকে জটিল করে।
৩. হৃদয়কে প্রশস্ত করা: অন্যের প্রতি সুধারণা (হুসনে জন) পোষণ করুন। অহংকার বা হিংসা আছে কি না, আত্মপর্যালোচনা করুন।
আবেগ থিতু হয়ে এলে এবার ভাবুন—সঠিক পদক্ষেপ কী হতে পারে? কোনো গঠনমূলক আলোচনা করা, নাকি চুপ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়া?
আল্লাহ–তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।
(সুরা রাদ, আয়াত: ১১)
৪. আল্লাহর নামে স্মরণ করা: কঠিন সময়ে কোন আল্লাহর গুণনাম প্রশান্তি দেয়? অবিচারে ‘আল-হাকাম’ (ন্যায়বিচারক) বা ‘আল-লতিফ’ (পরম দয়ালু) স্মরণ করলে আধ্যাত্মিক নিয়ন্ত্রণ আসে।
৫. চিন্তা ও নিয়তের নবায়ন: আবেগ শান্ত হলে সঠিক পদক্ষেপ ভাবুন—গঠনমূলক আলোচনা না চুপ থাকা? মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিন।
৬. কৃতজ্ঞতায় স্থিরতা: তিনটি কৃতজ্ঞতার বিষয় লিখুন। কৃতজ্ঞতা দৃষ্টিভঙ্গি বদলায়। আল্লাহ বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব...
(সুরা ইব্রাহিম, আয়াত: ৭)
ধৈর্য একটি মানসিক পেশি। নিয়মিত চর্চা না হলে কাজ করে না। একটি নোটবুক ব্যবহার করে ধাপগুলো অনুসরণ করুন:
ধৈর্যকে বশে আনার ফলে আপনার চারপাশের পরিস্থিতি হয়তো পাল্টাবে না, কিন্তু পরিস্থিতির প্রতি আপনার ‘প্রতিক্রিয়া’ বদলে যাবে।
- দিনের শেষে চর্চা: ছোট অস্বস্তিকর ঘটনা নিয়ে লিখুন। বড় সংকটে মস্তিষ্ক প্রস্তুত থাকবে।
- দৃশ্যমান স্থানে রাখা: নোটবুক পড়ার টেবিল, ব্যাগ বা গাড়িতে রাখুন যাতে সহজে পাওয়া যায়।
- সাময়িক বিরতি নেওয়া: উত্তপ্ত হলে সরে আসুন। কয়েক মিনিট নোটবুক নিয়ে সময় কাটালে স্নায়ু শান্ত হবে।
রাগে আল্লাহর রাসুল অবস্থান পরিবর্তন করতে বলেছেন। দাঁড়িয়ে থাকলে বসুন, বসে থাকলে শুয়ে পড়ুন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৮৪)
ধৈর্যকে বশে আনার ফলে পরিস্থিতি না পাল্টালেও আপনার প্রতিক্রিয়া বদলে যাবে। এতে ব্যক্তিগত জীবন ও সম্পর্কে বরকত আসবে। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। (সুরা বাকারা, আয়াত: ১৫৩)
সূত্র: প্রোডাক্টিভ মুসলিম ডটকম অবলম্বনে






