বেসরকারি এনআরবি ব্যাংক পিএলসিতে ‘সেন্টার ম্যানেজার’ পদে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর।
প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক পিএলসি
পদের নাম: সেন্টার ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে
অভিজ্ঞতা: ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনে বয়স: আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।






