প্রাণ গ্রুপ অ্যাগ্রিকালচারাল বিজনেস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগের সংখ্যা এখনও নির্ধারিত হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাওয়া যাবে। আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতার মধ্যে রয়েছে:

  • বিএসসি অথবা ডিভিএম ডিগ্রি;
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে;
  • ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে হবে। বিস্তারিত জানুন এখানে। আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২৫।