টেকনো বাংলাদেশ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন ‘টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি’ নিয়ে এসেছে। এই ফোনে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা একবার পূর্ণ চার্জে টানা তিন দিন চলে। এছাড়া ৪৫ ওয়াটের সুপার চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও সম্ভব। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড পর্দার এই ফোনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। তাই উন্নত রেজল্যুশনের ছবি-ভিডিও সহজে দেখা যায়। কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রটেকশনের ফোনটিতে ড্রপ রেজিস্ট্যান্সসহ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে। ফলে হাত থেকে পড়লেও ভাঙে না, পানিতে নষ্ট হয় না বা ধুলো জমে না।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে অঙ্কিত এই ফোনে ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসর ও দ্রুত র‍্যামের কারণে একসঙ্গে একাধিক কাজ সহজে সম্পন্ন করা যায়। এছাড়া এআই নয়েজ ক্যান্সেলেশন সুবিধা থাকায় ভিড়েও স্বচ্ছন্দে কথা বলা সম্ভব।

ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। উন্নত ক্যামেরার পাশাপাশি এআই ফটো অ্যাসিস্ট্যান্ট সুবিধায় ভালো মানের ছবি তোলা সহজ। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।