যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। গত বুধবার যুদ্ধবিরতির ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেলের দাম কমে ৯২ মার্কিন ডলারে নেমে আসে। কিন্তু আজ বৃহস্পতিবার এটি ব্যারেল প্রতি ৫ ডলারেরও বেশি বেড়েছে। বিশ্বের তেল ও জ্বালানি পণ্যের বাজারের দরদাম প্রকাশকারী শীর্ষ ওয়েবসাইট অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) বেলা সাড়ে ১১ টায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৯৭ ডলারে পৌঁছেছে।

বন্ধ কারখানায় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
২০ জুন, ২০২৬ এ ১১:৪৫ অপরাহ্ণ





