প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য আবেদন চলছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

১. কম্পিউটার প্রোগ্রামার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

২. সহকারী পরিচালক

পদসংখ্যা: ১৭

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৩. হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

৪. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

বয়সসীমা

প্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদনের শুরু ও শেষ তারিখ

অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ এপ্রিল ২০২৬, বিকেল পাঁচটা।

পরীক্ষার ফি

বিভিন্ন পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং বিশেষ ক্ষেত্রে (অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

*বিস্তারিত দেখুন এখানে