আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শুরু হবে। এই অনুষ্ঠানের উপলক্ষে ইনানী সমুদ্রসৈকতে অবস্থিত ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার’ ভ্রমণপ্রেমীদের জন্য ‘পে ওয়ান স্টে থ্রি’ অফার ঘোষণা করেছে।

একটি বিজ্ঞপ্তিতে রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সুযোগটি সীমিত সময়ের জন্য। ঢাকা ট্রাভেল মার্টে সি পার্লের বুথে (স্টল নম্বর ৫২) সরাসরি গিয়ে আগ্রহীরা অফারটি বুক করতে পারবেন।

অফারের আওতায় অতিথিরা মাত্র এক রাতের মূল্য পরিশোধ করে টানা তিন রাত বিলাসবহুল আবাসন উপভোগ করতে পারবেন। এর সঙ্গে সি পার্ল ওয়াটার পার্কে বিনামূল্যে প্রবেশের সুবিধাও যুক্ত রয়েছে, যা পরিবার, দম্পতি ও ভ্রমণপ্রেমীদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনমূলক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ইনানী বিচের লাগোয়া জালিয়াপালং এলাকায় অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় ইকো-ফ্রেন্ডলি পাঁচ তারকা রিসোর্ট। এখানে ৪৯৩টি বিলাসবহুল রুম ও স্যুট রয়েছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক সুবিধাগুলো একসঙ্গে অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে।

অফারটি গ্রহণ বা বিস্তারিত তথ্যের জন্য ০৯৬৩৮-৯৯৯৪৪৪ নম্বরে যোগাযোগ করা যাবে।