যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা এ নিয়ে খুশি নন। ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে যুদ্ধবিরতি মেনে চলবে। তবে এটি অনিচ্ছা নিয়েই করবে। কারণ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে তারা যে লক্ষ্য অর্জন করতে চায়, তা এখনো অপূর্ণ।

মার্চের মাঝামাঝি সময়ে সিএনএন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জানতে চেয়েছিল, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলে ইসরায়েল হামলা বন্ধ করবে কি না। নেতানিয়াহু সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে তিনি স্বীকার করেছেন, ট্রাম্পই ‘নেতা’ এবং তিনি ‘তাঁর মিত্র’।

গত ১৮ মার্চ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সিএনএনকে বলেন, “শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যদি তাঁর নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে আমি কি সে সিদ্ধান্তগুলোকে সম্মান করব? হ্যাঁ, করব।”