ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। এই বিবৃতি চুক্তির পথে সম্ভাব্য এক বাধা বা ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

নেতানিয়াহু তাঁর বিবৃতিতে যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইরান যাতে আর কখনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি দেয় না, সে বিষয়েও তিনি ট্রাম্পকে সমর্থন দেবেন।

তাঁর বিবৃতির শেষ দুই লাইনে উল্লেখ করা হয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের ওপর কার্যকর হবে না।

ইসরায়েলের জন্য এখন এটি খুবই গুরুত্বপূর্ণ। তারা দক্ষিণ লেবাননে অভিযানের গতি বাড়িয়েছে। হিজবুল্লাহর সঙ্গে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরি করতে সেখানে আরও বেশি স্থল সেনা মোতায়েন করছে।

ইসরায়েলের কাছে ইরানের সঙ্গে সংঘাতের মতোই লেবানন ইস্যুটি সম্ভবত সমান গুরুত্বপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি।