বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)-তে চিকিৎসক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে ১ জন পুরুষ এবং ১ জন নারী চিকিৎসক নেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা প্রতিষ্ঠানের সদর দপ্তর, ঢাকার জোনাল ও শাখা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করবেন।

চাকরির বিবরণ
পদের নাম: চিকিৎসক
পদ সংখ্যা: ২ (পুরুষ ১ জন ও নারী ১ জন)
বয়স: ২৫–৬০ বছর।

যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ থেকে ন্যূনতম এমবিবিএস/বিডিএস ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদ। চিকিৎসাকাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৪০,০০০ টাকা এবং উৎসব বোনাস।

কাজের সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা (প্রতিদিন)। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দুই শিফটের যেকোনো একটিতে দায়িত্ব পালন করতে হবে।

আবেদন: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রশাসন বিভাগ, সদর দপ্তর, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন বরাবর পৌঁছাতে হবে।
শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৬।