দেশের অটোমোবাইল বাজারে জ্বালানি সাশ্রয়ী যাতায়াতের একটি দারুণ অপশন এসেছে ওমোডা ৯ মডেলের প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি)। সম্প্রতি এক রেঞ্জ টেস্টে এই গাড়ি একবারের পূর্ণ চার্জ এবং ৬৫ লিটার জ্বালানিতে ১ হাজার ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ফলে প্রতি কিলোমিটার যাতায়াতের খরচ হয়েছে মাত্র ৬ টাকা।

ওমোডা জাইকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার তেজগাঁও থেকে শুরু হয়ে এই যাত্রা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত গিয়েছে এবং একই পথে ফিরে এসেছে। কোম্পানি আগে এই গাড়ির রেঞ্জ ১ হাজার ২০০ কিলোমিটার দাবি করলেও বাংলাদেশের রাস্তায় বাস্তব পরীক্ষায় তা ৫৫ কিলোমিটার বেশি হয়েছে।

ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিডের ‘সুপার হাইব্রিড’ পদ্ধতিতে দেড় লিটার টার্বো ইঞ্জিনের সঙ্গে ট্রিপল ইলেকট্রিক মোটরের সমন্বয়ে সর্বোচ্চ জ্বালানি সাশ্রয় নিশ্চিত হয়েছে।

ওমোডা জাইকো সেলসের সিনিয়র এক্সিকিউটিভ জোশ টিমোথি বলেন, আন্তজেলা ভ্রমণে চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় দূর করতেই এই পরীক্ষা করা হয়েছে। এত কম খরচে দীর্ঘ দূরত্ব অতিক্রমের ক্ষমতা এই হাইব্রিড গাড়িকে জনপ্রিয় করে তুলবে বলে তিনি আশাবাদী।