বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে আবেদন গ্রহণের প্রক্রিয়া ৪ এপ্রিল ২০২৬ শেষ হয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল ২০২৬) রাত ১২টায় আবেদন ফি জমার শেষ সময়সীমা পূর্ণ হয়। এই পদগুলোর জন্য মোট ৫৩ হাজার ৬৯ জন আবেদন করেছেন।
পরীক্ষার সম্ভাব্য তারিখ
প্রতিষ্ঠানপ্রধান পদে নিয়োগ পরীক্ষা সম্ভবত ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে। মুক্তকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ১৮ এপ্রিল পরীক্ষা হবে। এই নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায় এনটিআরসিএ।’
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা। এই পরীক্ষা হবে ৮০ নম্বরে। বাকি ২০ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর বরাদ্দ। মোট ১০০ নম্বরের পরীক্ষায় আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর পাস করতে হবে।
মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
এর আগে ৫ ফেব্রুয়ারি ২০২৬ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন শুরু হয়। কিন্তু ২৫ মার্চ ২০২৬ তারিখে পূর্বের আবেদন বাতিল করে নতুন করে আবেদনের নির্দেশ দেয় এনটিআরসিএ।






