শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) রাজস্ব খাতের একাধিক স্থায়ী শূন্য পদে কর্মী নিয়োগ দেবে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৬ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৫ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিবরণ
১. উপপরিচালক
পদ সংখ্যা: ৩
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
২. সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার
পদ সংখ্যা: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৫. অফিস সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭. গাড়িচালক
পদ সংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. অফিস সহায়ক
পদ সংখ্যা: ৬
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ অনুযায়ী উপপরিচালক পদে সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং অন্যান্য সব পদে সাধারণ প্রার্থীদের ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হবে ওয়েবসাইটে অনলাইনে। আবেদন ফি দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে। আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। উচ্চতর যোগ্যতা গোপন করে নিম্ন যোগ্যতা উল্লেখ করা যাবে না। নিয়োগকালীন বা পরবর্তী সময়ে এটি ধরা পড়লে কর্তৃপক্ষ বিধিনিষেধমূলক ব্যবস্থা নেবে।
বিবাহিত নারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করতে হবে। সরকারি অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিজ্ঞাবদ্ধ হলে প্রার্থী অযোগ্য বলে গণ্য হবেন। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় টিএ/ডিএ দেওয়া হবে না। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদনে স্পষ্ট উল্লেখ করবেন। পরে নতুন কোটা দাবি গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
অনলাইন আবেদন ও ফি জমা শুরু ৬ এপ্রিল। আবেদনপত্র পূরণের শেষ তারিখের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে ফি জমা দেবেন। ১ থেকে ৩ নম্বর পদে পরীক্ষা ফি ২০০ টাকা + টেলিটক চার্জ ২৩ টাকা = ২২৩ টাকা; ৪ নম্বর পদে ১৫০ টাকা + ১৮ টাকা = ১৬৮ টাকা; ৫-৭ নম্বর পদে ১০০ টাকা + ১২ টাকা = ১১২ টাকা; ৮ নম্বর পদে ৫০ টাকা + ৬ টাকা = ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) সব পদে ৫০ টাকা + ৬ টাকা = ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।






