ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদ ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের সুবিধা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার এই ঘোষণা জারি করা হয়। এর আগে সরকার পেট্রলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি (১ দশমিক ৭৪ ডলার) করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ জমায়েত হয় এবং পেট্রলপাম্পে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।
বিক্ষোভের চাপে গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সিদ্ধান্তে কিছুটা পিছু হটেন। তিনি জানান, তেলের উপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৩৭৮ রুপি করে দেওয়া হয়েছে।
বিক্ষোভের মুখে গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন। তিনি জানান, তেলের ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৩৭৮ রুপি নির্ধারণ করা হয়েছে।
টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “কমপক্ষে এক মাস এ দাম কার্যকর থাকবে।” দেশবাসীদের প্রতি তিনি আরও বলেন, “কথা দিচ্ছি, আপনাদের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসব না।”
পেট্রলের দাম কমানো হয়লেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছেন। ৫৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধির পর প্রতি লিটার ডিজেল ৫২০ রুপি (৫ দশমিক ৬০ ডলার) হারে বিক্রি হবে।






