প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

১. বৈশ্বিক উষ্ণায়ন রোধে নিচের কোন গ্যাসের নিঃসরণ কমানো উচিত?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড

২. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কোনটি?

ক. মেরু অঞ্চলের বরফ গলা

খ. আবহাওয়ার পরিবর্তন

গ. মেরু অঞ্চলে বরফ জমা

ঘ. বায়ুমণ্ডলে অক্সিজেন বৃদ্ধি পাওয়া

৩. বায়ুমণ্ডলে কোন উপাদানটির বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে?

ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন

গ. কার্বন ঘ. কার্বন ডাই–অক্সাইড

৪. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য নিচের কোন শক্তির ব্যবহার বাড়াতে হবে?

ক. যান্ত্রিক শক্তি খ. বিদ্যুৎ শক্তি

গ. তাপশক্তি ঘ. সৌরশক্তি

৫. কার্বন ডাই–অক্সাইডের নিঃসরণ কমাতে কোন ধরনের জ্বালানি ব্যবহার করবে?

ক. নবায়নযোগ্য খ. অনবায়নযোগ্য

গ. প্রাকৃতিক ঘ. ভূগর্ভস্থ

৬. জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে চলাকে কী বলে?

ক. অভিযোগ খ. অভিব্যক্তি

গ. তাপশক্তি ঘ. সৌরশক্তি

৭. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?

ক. কাচ খ. কাগজ

গ. বই ঘ. পশুপাখি

৮. মাটি, পানি, গাছপালা এসব উপাদানকে একত্রে কী বলে?

ক. প্রকৃতি খ. প্রাকৃতিক সম্পদ

গ. অপ্রাকৃতিক সম্পদ ঘ. বনজ সম্পদ

৯. মানুষের তৈরি করা উপাদানগুলোকে কী বলে?

ক. মানবসৃষ্ট সম্পদ খ. প্রাকৃতিক সম্পদ

গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. বনজ সম্পদ

১০. টিনের তৈরি ঘর কোন ধরনের সম্পদ?

ক. প্রাকৃতিক সম্পদ খ. মানবসৃষ্ট সম্পদ

গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. নবায়নযোগ্য সম্পদ

১১. কোন সম্পদটি সীমিত?

ক. সূর্যের আলো খ. কয়লা

গ. বায়ু ঘ. পানি

১২. নিচের কোনটি প্রকৃতিতে সীমিত পরিমাণে রয়েছে?

ক. পশুপাখি খ. গাছপালা

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. পানি

১৩. প্রাকৃতিক গ্যাসের পরিমাণ কীরূপ?

ক. অফুরন্ত খ. অসীম

গ. সীমিত ঘ. গ্যাস নেই

সঠিক উত্তর

১. ঘ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক ১০. খ ১১. খ ১২. গ ১৩. গ

  • মিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা