১০টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে মোট ১ হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

১ এপ্রিল ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না।

কারা অধিদপ্তরে ৪৭২ পদে বড় নিয়োগ, আবেদনে সর্বোচ্চ বয়স ২১। যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩। শক্তি ফাউন্ডেশন নেবে ২০০ ট্রেইনি অফিসার, বেতন ২৭০০০, আবেদন ৩০ এপ্রিল পর্যন্ত