প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

১. জলবায়ু কীভাবে পরিবর্তিত হয়?

ক. হঠাৎ খ. দ্রুত

গ. মাঝে মাঝে ঘ. ধীরে ধীরে

২. পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়ার ঘটনাকে কী বলা হয়?

ক. উষ্ণতা খ. বৈশ্বিক উষ্ণায়ন

গ. আবহাওয়া ঘ. তাপপ্রবাহ

৩. বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর কী পরিবর্তন হতে যাচ্ছে?

ক. জলবায়ু খ. পানি

গ. তেল ঘ. গ্যাস

৪. কাচের তৈরি ঘর, যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে, তাকে কী বলে?

ক. গ্রিনহাউস খ. রেইন ফরেস্ট

গ. গ্রিন হোম ঘ. গ্রিন ফরেস্ট

৫. পৃথিবীর যে স্তর গ্রিনহাউসের মতো কাজ করে, তাকে কী বলা হয়?

ক. অশ্মমণ্ডল খ. বৈশ্বিক মণ্ডল

গ. বায়ুপ্রবাহ ঘ. বায়ুমণ্ডল

৬. নিচের কোনটি গ্রিনহাউস প্রভাবের ফলে হচ্ছে?

ক. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে

খ. পুকুরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে

গ. জলবায়ু পরিবর্তন হচ্ছে

ঘ. গাছপালা বৃদ্ধি পাচ্ছে

৭. নিচের কোন গ্যাসটি গ্রিনহাউসের প্রভাব বৃদ্ধি করে?

ক. হাইড্রোজেন খ. অক্সিজেন

গ. কার্বন ডাই–অক্সাইড

ঘ. নাইট্রোজেন

৮. পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ঘটনাকে কী বলে?

ক. তাপমাত্রা খ. উষ্ণতা

গ. গ্রিনহাউস প্রভাব

ঘ. বৃষ্টির অবস্থা

৯. তাপ ধরে রাখার জন্য দায়ী সব গ্যাসকে কী বলে?

ক. গ্যাসমণ্ডল খ. গ্রিনহাউস গ্যাস

গ. উষ্ণতা গ্যাস

ঘ. তাপমাত্রা বৃদ্ধি গ্যাস

১০. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য কোনটি ঘটে?

ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জনসংখ্যা বৃদ্ধি

গ. ভূমিকম্প ঘ. ভূমিক্ষয়

১১. বৈশ্বিক উষ্ণায়নের কারণে নিচের কোনটি ঘটতে পারে?

ক. পাহাড় ধসে যাবে

খ. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে

গ. মেরু অঞ্চল বরফে ঢেকে যাবে

ঘ. পৃথিবীর তাপমাত্রা স্থির থাকবে

সঠিক উত্তর

১. ঘ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ

  • খমিজানুর রহমান, শিক্ষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা