বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নার্সিং অনুষদের অধীনে ‘বিএসসি ইন নার্সিং’ কোর্সে শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য চার বছর মেয়াদির এই ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী নিয়ে নেওয়ার বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কোর্স উত্তীর্ণ করার পর বিএমইউ হাসপাতালে ৬ মাস ইন্টার্নশিপ করতে হবে।

আবেদনের যোগ্যতা—

এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ ও ২০২৩ সালে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষাগুলোতে জিপিএর যোগফল ন্যূনতম ৭ হতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ-৩-এর কম হলে আবেদন চলবে না। উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ-৩ থাকা আবশ্যক।

বয়সসীমা—

১ জুলাই ২০২৬ সালে আবেদনকারীর বয়স ২২ বছরের অনূর্ধ্ব হতে হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী—

ক. লিখিত পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট সময়ের, ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান (জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন) এবং সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০টি প্রশ্ন থাকবে।
খ. লিখিত পরীক্ষার নম্বর, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
গ. নির্বাচিত প্রার্থীরা মেডিকেল পরীক্ষায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রমাণিত হলেই চূড়ান্ত ভর্তির জন্য বিবেচিত হবেন।

কোটা—

উপজাতীয় প্রার্থীদের জন্য ৫% আসন সংরক্ষিত। কোটার প্রার্থীরাও অন্যদের মতো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। সংরক্ষিত আসনগুলোতেও পুরোপুরি মেধার ভিত্তিতে ভর্তি হবে। যুক্তিযুক্ত মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসনে মেধার ভিত্তিতে ভর্তি দেওয়া হবে।

আসন সংখ্যা—

মোট আসনের সর্বোচ্চ শতকরা ১৫ জন পুরুষ প্রার্থী দ্বারা পূরণ করা হবে। প্রয়োজনীয় পুরুষ প্রার্থী না পাওয়া গেলে শূন্য আসন মেধার ভিত্তিতে মহিলা প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

নার্সিংয়ের আবেদন ও পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ—

অনলাইনে আবেদন শুরু: ৫ এপ্রিল ২০২৬ থেকে
ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ দিন: ২০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ দিন: ২৫ এপ্রিল ২০২৫, রাত ১২টা
প্রবেশপত্র প্রিন্ট: ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ১৬ মে ২০২৬ সকাল ৯টা পর্যন্ত।

পরীক্ষা কবে—

১৬ মে ২০২৬ সকাল ১০টায় বিএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হবে। ফলাফল ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে