জিএসটি গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের আসনবিন্যাস (সিট প্ল্যান) প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে লগইন করে নিজেদের আসন সহজেই দেখতে পারবেন।

কীভাবে দেখবেন

ভর্তি পরীক্ষার ওয়েবসাইট gstadmission.ac.bd–এ গিয়ে আবেদনকারীকে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর ড্যাশবোর্ডে গিয়ে সিট প্ল্যান অপশনে ক্লিক করলেই পরীক্ষার্থীরা তাদের আসনবিন্যাস, পরীক্ষাকেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর জানতে পারবেন।

এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ এপ্রিল)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। এই ইউনিটে ৯০ হাজার ৪০৪ শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে।