যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদে ১০৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন প্রক্রিয়া ২ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ১ মে ২০২৬ পর্যন্ত চলবে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ১ মে ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে দেখুন।






