৯ম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এমপিওভুক্ত শূন্য পদের ই-রিকুইজিশন সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়েছে। গতকাল (২৯ মার্চ ২০২৬) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
http://ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এর ই-রিকুইজিশন সেবা বক্সে ই-রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে e-Requisition প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানেরা নিজেদের User ID ও Password দিয়ে অনলাইন ফর্ম পূরণ করে কেবল এমপিওভুক্ত শূন্য পদের চাহিদা অনলাইনে জমা দেবেন।
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক নিয়োগ, আবেদন শুরু। ৩১ মার্চ ২০২৬ তারিখ থেকে ১২ এপ্রিল ২০২৬। ২০০ টাকা (ই-রিকুইজিশন প্রদানের ২৪ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে)।
এনটিআরসিএতে নিবন্ধিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা জমা দিতে হবে। আগের কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় দেওয়া অনলাইন চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইন, হার্ড কপি বা ই-মেইলে কোনো চাহিদা গ্রহণ করা হবে না।
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী। শক্তি ফাউন্ডেশন নেবে ২০০ ট্রেইনি অফিসার, বেতন ২৭০০০, আবেদন ৩০ এপ্রিল পর্যন্ত।






