জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীরে (ব্লেন্ডিং) ক্লাসের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে তারা এটা ভাবছেন। তবে এ বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।