বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে ১০৮ জনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা কম-বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও শর্তাবলী
শিক্ষাগত যোগ্যতায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকা আবশ্যক। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে)।
বেতন ও গ্রেড
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদন ফি ২০০ টাকা।
আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬।
আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬।
বিস্তারিত তথ্য ও শর্তাবলী জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা এই লিংকে দেখুন।






