ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে মহানগরের দুই বিভাগে বদলি করা হয়েছে। আজ সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ঘটেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএমপির উত্তরা বিভাগের মো. শাহরিয়ার আলীকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগে এবং ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে ডিএমপির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আদেশে আরও বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

এর আগে ২৫ মার্চ একজন উপকমিশনার ও চারজন অতিরিক্ত উপকমিশনারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিভিন্ন বিভাগে বদলি করা হয়।