দেশের শীর্ষ বেসরকারি ব্যাংকগুলোর একটি ইস্টার্ন ব্যাংক পিএলসি মানবসম্পদ বিভাগের প্রধান বা হেড অব এইচআর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। নির্বাচিত প্রার্থী ব্যাংকের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক লক্ষ্য এবং রূপান্তরমূলক এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ কৌশল তৈরি ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। আবেদনের শেষ সময়সীমা ১৬ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ
পদের নাম: মানবসম্পদ বিভাগ প্রধান (হেড অব এইচআর)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন বা ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি। পেশাগত সার্টিফিকেশন যেমন SHRM-SCP, GPHR, CIPD, CHRP, PMP, PRINCE2 বা Lean Six Sigma অগ্রগণ্য হিসেবে বিবেচিত হবে।
বড় সংস্থায় ২০-২৫ বছরের প্রগতিশীল এইচআর অভিজ্ঞতা, বিশেষত ব্যাংকিং বা আর্থিক খাতে সিনিয়র নেতৃত্বের ভূমিকা। কৌশলগত এইচআর নেতৃত্ব, সংগঠন উন্নয়ন এবং প্রতিভা ব্যবস্থাপনায় প্রমাণিত ট্র্যাক রেকর্ড।
কর্মস্থল
হেড অফিস, ঢাকা।
বেতন ও সুবিধা
প্রতিযোগিতামূলক বেতন ও পারফরম্যান্স-ভিত্তিক প্রণোদনা।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৬ এপ্রিল ২০২৬